,

৩০ এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন করতে হবে : তারানা হালিম

tarana_7875নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ এপ্রিলের মধ্যে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে মুঠোফোন সিম নিবন্ধনের চলমান প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ রোববার বায়োমেট্রিক পদ্ধতিতে নিজের সিম নিবন্ধন শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।

ঢাকার ফার্মগেটে একটি মুঠোফোন অপারেটরের গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের সিমটি নিবন্ধন করেন তারানা হালিম। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘৩০ এপ্রিলের মধ্যে আমরা এটা শেষ করতে চাই। এর মধ্যে আশা করি সব সিম নিবন্ধিত হয়ে যাবে। এই পদ্ধতিতে নিবন্ধন না করলে ভবিষ্যতে কোনো সিম চালু থাকবে না।’

যে সব সিম নিবন্ধনে আঙুলের ছাপ মিলছে না সেগুলোর বিষয়ে করণীয় সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা ভুল আছে, তাঁরা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য করা আবেদনের নিবন্ধন নম্বর দিয়েও সিম নিবন্ধন করতে পারবেন। একটি মহল বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করছে।

গত বছরের ১৬ ডিসেম্বর থেকে দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে মুঠোফোনের সিম নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি ও সিম নিয়ে মুঠোফোন অপারেটরের নিজস্ব গ্রাহক সেবা কেন্দ্র বা অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে