শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষকে ঘিরে এবারের ইত্যাদি

Etadiআগামী রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। এবারের পর্বে ‘ইত্যাদি’র জন্য রমনার বটমূলকে সাজানো হয় নতুন সাজে। তৈরি হয় মঞ্চ। দিনে রমনা বটমূলকে অনেকেই দেখেছেন, তবে এবার এই অনুষ্ঠানে রাতের বেলায় রমনার বটমূলের অন্য রকম সৌন্দর্য দেখা যাবে। রমনার বটমূলে ধারণ করা অংশটি প্রচার করা হবে। 
 'ইত্যাদি' বৈশাখ মাসে রমনার বটমূলে ধারণ করা হয়েছিল তাই অনুষ্ঠানে আমাদের কৃষ্টি, লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি বাংলা নববর্ষ ও বৈশাখকে প্রাধান্য দেওয়া হয়েছে। 
 এবার 'ইত্যাদি'র দর্শক বাছাই করা হয়েছে বৈশাখ এবং বাংলা সনকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। নির্বাচিত দর্শকদের দিয়ে করা হয় দ্বিতীয় পর্ব। 'ইত্যাদি' রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
 এবারের পর্বে রয়েছে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা, হানিফ সংকেতের সুরে, রাজেশ ও মেহেদীর সংগীতায়োজনে ফোক সম্রাজ্ঞী মমতাজের গান। টিভি পর্দায় যার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল 'ইত্যাদি'র মাধ্যমেই। রয়েছে ওয়াসেক ও তার দল পরিবেশিত একটি দৃষ্টিনন্দন লোকনৃত্য।
 একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা