,

স্বাধীনতা দিবসে গুগল ডুডল

photo-1458931569নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল সার্চ (অনুসন্ধান) ইঞ্জিনে ডুডল প্রদর্শন করা হচ্ছে। এতে লাল ও সবুজ রঙে গুগল শব্দটি লেখা।

ইংরেজি গুগল (Google) শব্দের তৃতীয় বর্ণ ‘o’-এর মধ্যে বঙ্গবন্ধু সেতু দেখানো হচ্ছে। অন্য পাঁচটি বর্ণে চারপাশ লাল রঙ দিয়ে ঘেরা। বর্ণগুলোয় সাদা ও সবুজের মিশ্রণ রয়েছে। এগুলোর চারপাশে আবার সবুজ রঙ দেখানো হচ্ছে।

এর আগে গত বছরের স্বাধীনতা দিবসেও গুগল ডুডল দেখানো হয়। ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল।

এ ছাড়া বাংলা নববর্ষ, খেলাধূলাসহ বিভিন্ন উপলক্ষ্যে ডুডল দেখায় গুগল কর্তৃপক্ষ।

ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটি হোমপেজে ডুডল প্রদর্শন করা হয়। আর ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়। ডুডলে প্রদর্শিত বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এর ওপর ক্লিক করতে হয়। তখন গুগল অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা কিছু ওয়েবসাইটের লিংক প্রদর্শন করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে