নতুন সংস্করণে ফিরছে গ্যালাক্সি জে৭

2প্রযুক্তি ডেস্ক : বর্তমানে কম দামের উন্নত কনফিগারেশনের স্মার্টফোনের বাজার দখল করে রেখেছে হুয়াওয়ে ও শাওমির মতো চীনা স্মার্টফোন নির্মাতারা। আর দামি ডিভাইসের বাজারে ক্রমেই দখল বাড়ছে মার্কিন কোম্পানি অ্যাপলের। এ কারণে অ্যাপল ও চীনা কোম্পানিগুলোর মধ্যে পড়ে স্যামসাংয়ের অবস্থা এখন খুব বেশি ভালো নেই।

এই অবস্থায় বাজারের শীর্ষস্থান ফিরে পেতে বাজেট হ্যান্ডসেটে গুরুত্ব দিচ্ছে স্যামসাং। আর সেজন্য গ্যালাক্সি জে৭ এর নতুন সংস্করণ আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান এই হ্যান্ডসেট জায়ান্ট। ‘গ্যালাক্সি জে৭ (২০১৬)’ নামে ডিভাইসটি ইতোমধ্যে চীনের ‘টিনা’র অনুমোদন পেয়েছে। শিগগিরই স্মার্টফোনটি বাজারে আসবে বলে এক খবরে জানিয়েছে ফোন এরেনা।

গ্যালাক্সি জে৭ এর নতুন সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে থাকছে ৫ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি এমওএলইডি স্ক্রিন। স্ক্রিনের রেজ্যুলেশন ৭২০*১২৮০।

অ্যান্ড্রয়েড ৬.০.১ প্রি-ইনস্টল করা নতুন জে৭-এ থাকছে এক্সিনোজ ৭৮৭০ এসওসি। এতে আরও থাকছে ৩ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

এতে ভিডিও করা ও ছবি তোলার জন্য থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য এতে ২৩ মিলিমিটার এফ/২ দশমিক ২ অ্যাপার্চার লেন্স নিয়ে থাকবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ফোরজি কানেক্টিভিটির এই ফোনে দীর্ঘ সময় ব্যাকআপ সুবিধার জন্য ৩৩০০ মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার