,

পিটারসেন অমন নন!

অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের ভরাডুবির পর আকস্মিকভাবেই বাদ দেওয়া হয়েছিল কেভিন পিটারসেনকে। সতীর্থদের সঙ্গে সম্পর্ক ভালো না, এমন অভিযোগও উঠেছিল পিটারসেনের বিরুদ্ধে। কিন্তু এই অভিযোগ অস্বীকারই করেছেন পিটারসেন। বলেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারেই সত্যি নয়। বরং তিনি নিজেকে একজন পরোপকারী ও বন্ধুবত্সল ক্রিকেটার হিসেবেই অভিহিত করতে চান।



উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন জোনাথন ট্রটের ব্যাপারটি। ২০১২-১৩ মৌসুমে অ্যাশেজ সিরিজে চাপজনিত কারণে সমস্যায় ভুগছিলেন ট্রট। সে সময় পিটারসেনই নাকি প্রথম শনাক্ত করেছিলেন ব্যাপারটা। শুধু ট্রটের খারাপ সময়েই না, সতীর্থদের মধ্যে যে কেউই খারাপ অবস্থার মধ্যে থাকলে তাঁদের পাশে দাঁড়িয়েছেন পিটারসেন। কারও সঙ্গে খারাপ সম্পর্ক থাকা তো দূরের কথা, সতীর্থদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলেই দাবি করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

অথচ সতীর্থদের সঙ্গে সম্পর্ক ভালো না, এমন অভিযোগ তুলেই ইংল্যান্ড দল থেকে বাদ দেওয়া হয়েছিল পিটারসেনকে। এখন পর্যন্ত বিষয়টির গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকে। সম্প্রতি জানা গেছে, ধোঁয়াশাপূর্ণ বিষয়গুলো নিয়ে খুব শিগগিরই নাকি কথা বলবেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক। একটা টিভি শোতে কথা বলার কথা পিটারসেনেরও। দেখা যাক তখন আরও নতুন কী তথ্য জানা যায়! পিটিআই।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি