,

সোনমের ঢিলের বদলে পরিনীতির পাটকেল!

কথায় বলে, ঢিল ছুড়লে পাটকেল খেতে হয়। বলিউডের অভিনেত্রী সোনম কাপুরের ছুড়ে মারা ঢিলের জবাবে পাটকেলই ছুড়লেন বলিউডের আরেক অভিনেত্রী পরিনীতি চোপড়া। সম্প্রতি তিনি সোনমকে ইশারা-ইঙ্গিতে বাচাল বলার চেষ্টাই করেছেন।

কিছুদিন আগে তারকা আড্ডার জনপ্রিয় অনুষ্ঠান কফি উইথ করণে পরিনীতি চোপড়াকে খোঁচা মেরে মন্তব্য করেছিলেন ‘বেওকুফিয়া’ তারকা সোনম কাপুর। কিছুটা মুটিয়ে যাওয়া পরিনীতিকে উদ্দেশ করে সোনম বলেছিলেন, ‘আঁটসাঁট পোশাক পরা বন্ধ করা উচিত তাঁর।’ এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।  

সম্প্রতি একই অনুষ্ঠানে হাজির হন পরিনীতি। সুযোগ পেয়ে তিনিও সোনমকে খোঁচা মেরে মন্তব্য করেন। কথা প্রসঙ্গে পরিনীতিকে অনুষ্ঠান সঞ্চালক করণ জোহর জিজ্ঞেস করেন, সোনম কাপুর অভিনয় পেশার বদলে আর কোন পেশা বেছে নিতে পারতেন। জবাবে পরিনীতি বলেন, ‘আমার মনে হয়, আনলিমিটেড টকটাইম সুবিধাসহ টেলিফোন অপারেটর কিংবা এ জাতীয় কোনো পেশা বেছে নেওয়া উচিত ছিল সোনমের। কারণ তিনি অনর্গল কথা বলতে খুবই পছন্দ করেন।’   

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর