,

হরতালে আবারো পেছালো জেএসসির তিনটি পরীক্ষা

বিরোধী দলের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের কারণে আবারো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এর তিনটি পরীক্ষা পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী ১০ নভেম্বরের পরীক্ষা ১৪ নভেম্বর, ১১ নভেম্বরের পরীক্ষা ১৬ নভেম্বর এবং ১২ নভেম্বরের পরীক্ষা ২১ নভেম্বর বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।



শনিবার সংবাদ সম্মেলনে পরীক্ষার সময় পুনর্নির্ধারণের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



হরতালের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা বাধ্য হচ্ছি অন্যায়ভাবে, চরম চাপের মুখে পরীক্ষা পিছিয়ে দিতে।”



তিনি বলেন, “সংকীর্ণ দলীয় স্বার্থে হরতাল দেয়া হচ্ছে। এই পথ ছেড়ে আন্দোলনের অনেক পথ আছে, তা গ্রহণ করুন।”



এর আগে ৪ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু কথা থাকলেও বিরোধী দলের ডাকা হরতালের কারণে তা পেছানো হয়

এ জাতীয় আরও খবর

টরন্টো উৎসবে নাগাল্যান্ডের ‘আংহ’র বড় সাফল্য

সিইসিকে অপসারণ ইস্যুতে ৩০ সেপ্টেম্বর বৈঠকে আইএনডিআইএ জোট

সালমান ইস্যুতে জামায়াত-এনসিপি-আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ

সালমানের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামলার ঘটনায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান আসিফ নজরুলের

হামের উপসর্গে একদিনে আরও ৯ মৃত্যু

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রী হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমানের

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

কৃষকরাই দেশের প্রধান শক্তি: রাষ্ট্রপতি

চাঁদাবাজদের ‘ভুলের ফল’ ভোগ করতে হবে: শফিকুর রহমান