মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

grafterনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় দুলাল মিয়া (৪৩) নামে এক মাদক ব্যাবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃত দুলাল মিয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়ন মোহাম্মদপুর গ্রামের নান্নু মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়া বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে এক কেজি গাঁজা ও দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি, এম, রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেন।
ম্যাজিস্ট্রেট বি, এম, রুহুল আমিন জানান, তাকে ইয়াবা বিক্রির দায়ে ছয় মাস ও গাঁজা বিক্রির দায়ে ছয় মাস করে মোট এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী