সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ডাকাতের হামলায় আহত এস আই‘র অবস্থা আশংকাজনক

B Baria map mainআকতার হোসেন ভুইয়া : নাসিরনগরে ডাকাতের হামলায় আহত পুলিশের সাব-ইন্সপেক্টর মলয়েন্দ্র নাথ রায়কে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার রাত সাড়ে দশটার দিকে নাসিরনগর-সরাইল সড়কে তুল্লাপাড়া-দাতঁমন্ডল মধ্যবর্তী স্থানে এঘটনা ঘটে। আশুগঞ্জ থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর মলয়েন্দ্র নাথ রায় কর্মস্থল থেকে সিএনজি দিয়ে নাসিরনগর সদরে পরিবারের উদ্দেশ্যে আসার পথে তুল্লাপাড়া-দাতঁমন্ডল মধ্যবর্তী স্থানে ১০/১২ জনের মুখোজপড়া ডাকাতদল তার গতিরোধ করে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে সাব-ইন্সপেক্টর মলয়েন্দ্র নাথ রায় আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় । তার শরীলের অবনতি ঘটলে আজ মঙ্গলবার দুপুরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম ডাকাতের হামলায় আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে ।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি