,

ফেসবুক হবে পৃথিবীর সবচেয়ে বড় ভার্চুয়াল সমাধিক্ষেত্র

Facebookপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর সবচেয়ে বড় ভার্চুয়াল সমাধিক্ষেত্র হবে ফেসবুক। একটি গবেষণা প্রতিষ্ঠান এ তথ্য দিয়েছে। গবেষণাটি পরিচালনা করেন ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানবিদ হেকেম সাদিক্কি।
তিনি জানান, শতাব্দীর শেষের দিকে অর্থাৎ ২০৯৮ সালের মধ্যে মৃত মানুষের আইডির সংখ্যা জীবিতদের ছাড়িয়ে যাবে। মৃত্যুহার হিসেবে ধারণা করা হচ্ছে, এ বছর শেষে প্রায় ১০ লাখ ফেসবুক ব্যবহারকারী মৃত্যুবরণ করবে। বর্তমানে প্রায় ১.৫ বিলিয়ন ব্যবহারকারী রয়েছে ফেসবুকে।

নতুন ব্যবহারকারীর তুলনায় মৃত ব্যবহারকারী বেশি হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, ফেসবুক নীতিমালার কারণেই এমন হবে। কারণ স্বয়ংক্রিয়ভাবে মৃত ব্যক্তির একাউন্ট মুছে দেয় না ফেসবুক।
সামাজিক যোগাযোগের মাধ্যমটির বর্তমান নীতিমালা অনুযায়ী, যখন কোনো ব্যবহারকারী মারা যাবে, স্বয়ংক্রিভাবেই সেটি একটি স্মৃতিস্মারকে পরিণত হয়। এমন অবস্থায় কারও কাছে মৃত ব্যক্তির একাউন্টটি লগইন করা থাকলে, শুধুমাত্র তখনই সেটিকে ডিলিট করা সম্ভব হবে।

কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষই সাধারণত তাদের পাসওয়ার্ড অন্য কাউকে দেয় না। তাই মৃত্যুবরণ করার আগে একাউন্ট ডিলিট করা অনেকটাই অনিশ্চিত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ