,

পেলের চুল দিয়ে হিরের রত্ন

চুল থেকে তৈরি হিরে! এর আগে কেউ এমন কিছুর কথা শুনেছে কি না, কে জানে। ভক্তদের জন্য বিশ্বকাপের আগে ঠিক এমনই চমকে দেওয়া এক উপহার নিয়ে হাজির হলেন ফুটবল কিংবদন্তি পেলে। এক ধরনের হিরের রত্ন বাজারে ছেড়েছেন পেলে, যেগুলো বানাতে ব্যবহার করা হয়েছেন তাঁর কেশগুচ্ছ।

উচ্চ চাপ ও তাপ ব্যবহার করে বানানো এই হিরের মধ্যে মিশে আছে পেলের চুল। এ ধরনের মাত্র ১ হাজার ২৮৩টি হিরে বানানো হয়েছে। ক্যারিয়ারে পেলে ঠিক এতগুলোই গোল করেছিলেন। প্রতিটি গোলের স্মরণে একটি করে হিরে। ফুরিয়ে যাওয়ার আগেই পেলের এই হিরেগুলোর একটি সংগ্রহ করতে চাইলে আপনাকে গুনতে হবে সাড়ে সাত হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যেটি পৌনে ছয় লাখ টাকা প্রায়।

এই হিরে বাজারে ছাড়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পেলেকে জিজ্ঞেস করা হয়েছিল, ইদানীংকালের চিরন্তন প্রশ্ন—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা। পেলের উত্তর, ‘ফুটবলে আমার দৃষ্টিকোণ অনুযায়ী মেসি রোনালদোর চেয়ে অনেক পরিপূর্ণ একজন খেলোয়াড়। কারণ ও শুধু গোলই করে না, গোল বানিয়েও দেয়। ক্রিস্টিয়ানো অনেকটা আমাদের ভাভা আর আমাদের রোনালদোর মতো। ও হচ্ছে দাদা মারাভিলহার মতো খেলোয়াড়।’ এএফপি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি