বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘১লাখ রুপিতে স্ত্রীকে বিক্রি করব, আগ্রহীরা যোগাযোগ করুন’

facebookপ্রযুক্তি ডেস্ক : ভারতের মধ্য প্রদেশের খারগোন জেলার ৩০ বছরের এক ব্যক্তির ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ফেসবুকে এক স্ট্যাটাস আপডেটে তিনি লিখেছেন, ঋণ পরিশোধের জন্য এক লাখ রুপিতে নিজের স্ত্রীকে বিক্রি করে দিতে চান।

ফেসবুকে এ পোস্ট দেওয়ার পর স্বামী দিলিপ মালির বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৫০৯ ধারায় পুলিশ মামলাটি গ্রহণ করেছে। অ্যারোড্রোম পুলিশ থানার এক কর্মকর্তা সোমবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই স্বামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

হিন্দিতে লেখা ওই ফেসবুক পোস্টে দিলিপ তার স্ত্রী ও দুই বছরের মেয়ের ছবিও যুক্ত করেন। পোস্টে নিজের মোবাইল নম্বরও উল্লেখ করে আগ্রহীদের তার সঙ্গে যোগাযোগ করতেও বলেন। দিলিপ লিখেছেন, আমি যেসব মানুষের কাছ থেকে ঋণ নিয়েছি তাদের অর্থ শোধ করতে চাই। তাই আমি ১ লাখ রুপিতে স্ত্রীকে বিক্রি করছি। যদি কেউ তাকে কিনতে চান তাহলে আমার মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।

রবিবার এক আত্মীয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারেন দিলিপের স্ত্রী। এরপরই তিনি থানায় মামলা করেন। মামলায় তার ও পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর ও অপমানজনক বক্তব্য ফেসবুকে পোস্ট করায় এ মামলা করেন দিলিপের স্ত্রী।

তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর ওই দম্পতি ইন্দোরে বসবাস শুরু করেন। এখাইনেই দিলিপ একাধিক মানুষের কাছ থেকে ঋণ করেন। কিন্তু এখনও তিনি তা শোধ করতে পারেননি। ঋণদাতারা অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে। ওই নারী জানান, ঋণদাতাদের ভয়ে দিলিপ পালিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছেন।

পুলিশ কর্মকর্তা জানান, ওই নারী তার মেয়েকে নিয়ে ভাড়া বাসা ছেড়ে নিজের বাপের বাড়িতে বসবাস করছেন। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে