টাকার জন্য চুক্তিভঙ্গ করলেন হৃতিক!

করণ জোহরের ‘শুদ্ধি’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন হৃতিক। কিন্তু পরে তিনি ছবিটি থেকে নিজেকে গুটিয়ে নেন। শুরুতে জানানো হয়েছিল ব্যক্তিগত কারণেই হৃতিক এমন করেছেন। কিন্তু সম্প্রতি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটির বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, ছবির লাভের ৪০ শতাংশ দাবি করেছিলেন হৃতিক। কিন্তু করণ তাতে রাজি হননি বলেই ছবিটি থেকে পিঠটান দিয়েছেন হৃতিক।



অনেক আগেই ‘শুদ্ধি’ ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন বলিউডের প্রখ্যাত নির্মাতা ও প্রযোজক করণ জোহর। কিন্তু শুরু থেকেই ছবির অভিনয়শিল্পী নির্বাচন নিয়ে বিপাকের মধ্যে পড়ে যান তিনি। ছবিটিতে হৃতিক রোশন ও কারিনা কাপুর খানের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।



হৃতিক ও কারিনাকে না পেয়ে ছবিটিতে কারিনার পরিবর্তে ‘রাম-লীলা’ তারকা দীপিকা পাড়ুকোনকে নেওয়া হয়। ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষরও করেছেন বর্তমান সময়ের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা। ছবিটি তৈরির ঘোষণা দেওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ছবিটির মূল অভিনেতা চূড়ান্ত করতে পারেননি করণ জোহর।



করণ জোহর তাঁর ‘শুদ্ধি’ ছবিটি পরিচালনার দায়িত্ব দিয়েছেন করণ মালহোত্রাকে। ‘মাই নেম ইজ খান’ ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন করণ মালহোত্রা। ২০১২ সালে এই প্রযোজক-পরিচালক জুটি ‘অগ্নিপথ’ ছবি উপহার দিয়েছিলেন। বক্স অফিসে রীতিমতো তোলপাড় তুলেছিল ছবিটি। বক্স অফিসে এর আয়ের পরিমাণ ছিল প্রায় ২০০ কোটি রুপি।



‘অগ্নিপথ’ ছবির সাফল্যের পর ভালোবাসার গল্পনির্ভর ‘শুদ্ধি’ ছবি তৈরির কাজ হাতে নেন করণ জোহর ও করণ মালহোত্রা। ছবিটির শুটিং হবে ভারতের মুম্বাই ও উত্তরাখণ্ডে। চলতি বছরের মাঝামাঝিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। আর ছবিটি আগামী বছর মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। তবে শিল্পী সংকটে যথাসময়ে ছবির কাজ শেষ হয় কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার