,

ব্রণ দূর করতে লেবুর রস কীভাবে ব্যবহার করবেন?

 
লাইফস্টাইল ডেস্ক : ব্রণ মুখের সৌন্দর্য অনেকটা নষ্ট করে দেয়। সাধারণত কিশোর বয়সেই ব্রণ বেশি হয়। এ ছাড়া যাদের তৈলাক্ত ত্বক তাদেরও ব্রণের সমস্যা হয়। আর মুখ ভালোভাবে পরিষ্কার না করলেও ব্রণ হতে পারে। লেবুর রস দিয়ে এই ব্রণ সহজেই দূর করা যায়। তবে এর সঙ্গে কোনো প্রাকৃতিক উপাদান মেশালে ব্রণ দূর হওয়ার পাশাপাশি ব্রণের দাগ ও কালচে ভাবও দূর হয়।

Orange-Face

 

ব্রণ দূর করতে লেবুর রসের সঙ্গে কী কী উপাদান মেশাবেন এবং কোন উপায়ে ব্যবহার করবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

 

লেবুর রস

লেবুর রসে যে এসিড উপাদান রয়েছে সেটি ব্রণ দূর করতে বেশ কার্যকর। সামান্য লেবুর রস হাতে নিয়ে পুরো মুখে লাগিয়ে ব্রণের ওপর বেশি করে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।

লেবুর রস ও মধু

লেবুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক মুখের ব্রণ দূর করার পাশাপাশি ব্রণের দাগও দূর করে। এ ছাড়া এটি ত্বকের কালচে দাগও দূর করে।

লেবুর রস ও কমলার রস

সমান পরিমাণ লেবুর রস ও কমলার রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এই প্যাক মুখের ব্রণ দূর করার পাশাপাশি ত্বক উজ্জ্বল করে।

দুধ ও লেবুর রস

সমান পরিমাণে দুধ ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। বিশেষ করে যেসব জায়গায় ব্রণ আছে সেই জায়গায় বেশি করে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের কালচে ভাব দূর করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

লেবুর রস ও শসার রস

সমান পরিমাণ শসার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকে ব্রণের দাগ সহেজই দূর করে। এ ছাড়া মুখের দাগ দূর করার পাশাপাশি ত্বক নরম ও মসৃণ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে