,

সরকার নজরদারি বাড়াচ্ছে ইন্টারনেটে

 

ডেস্ক রিপোর্ট : সাইবার অপরাধ নিয়ন্ত্রণে ইন্টারনেট প্রটোকল ব্যবস্থায় (আইপি অ্যাড্রেস) নজরদারি বাড়াচ্ছে সরকার।
এ বিষয়ে ব্যবস্থা নিতে ইতোমধ্যে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) পরামর্শে ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

 

BRTC1456925355

এ ব্যবস্থা কার্যকর করতে আইপি অ্যাড্রেস বিতরণ নীতিমালা প্রণয়ন করা হবে। একই সঙ্গে অ্যাড্রেস বিতরণ, তদারকি ও পর্যালোচনার জন্য পৃথক একটি সংস্থাও গঠন করা হবে।এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারকারীদের বার্তা ও কথোপকথনে আড়ি পাতে।

 

প্রসঙ্গত, ইন্টারনেটের মাধ্যমে কোনো যন্ত্রকে যুক্ত করতে প্রতিটি যন্ত্রেরই একটা পরিচয় নম্বর থাকে, এই নম্বরটিই হচ্ছে ইন্টারনেট প্রটোকল যা সংক্ষেপে আইপি নামে পরিচিত। এই প্রটোকলের মাধ্যমে ব্যবহৃত ডিভাইসটি স্বতন্ত্রভাবে চেনা যায়।
বিশ্বব্যাপী আইপি অ্যাড্রেস বরাদ্দের কাজ পরিচালনা করে ইন্টারনেট নাম্বারস অ্যাসাইন্ড অথরিটি (আইসিএনএ)।

 

বিষয়টি জানতে বিটিআরসি সচিব গোলাম সরোয়ারকে ফোন দিলে তিনি বলেন, বিষয়টি আমি জেনেছি। এ জাতীয় উদ্যোগ ভালো। অপরাধ প্রবনতা কমাতে এ জাতীয় উদ্যোগ যুগোপযোগী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে