বাসের সঙ্গে গুগলের স্বয়ংক্রিয় গাড়ির সংঘর্ষ

1456840623আন্তর্জাতিক ডেস্ক : গুগলের স্বচালিত একটি গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

গুগল গাড়ির দুর্ঘটনার খবর নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনায় পড়লেও সেগুলোর প্রত্যেকটাই ছিল অপর গাড়ির ড্রাইভারের ভুলের কারণে। আর এবার গুগলের গাড়িটিই বাসটিকে ধাক্কা দিয়েছে।

ক্যালিফোর্নিয়ার মাউন্টেনভিউয়ে ঘটা এই দুর্ঘটনার রিপোর্ট জামা দিয়েছে গুগল। স্বয়ংক্রিয় গাড়িটি লেন পরিবর্তন করার সময় ঘণ্টায় ২৪ কিলোমিটার বেগে সামনে থেকে আসা একটি বাসকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ভেঙে গেছে।

গুগলের গাড়িতে থাকা ক্রু ভেবেছিলেন সামনের বাসটি হয়তো তাকে রাস্তা ছেড়ে দেবে। তাই তিনি গাড়ির স্বয়ংক্রিয় সিস্টেমে কোন হস্তক্ষেপ করেননি। আর এতেই সামনের বাসকে ধাক্কা মেরে বসে গাড়িটি। সূত্র: এনগেজেট

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার