শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসের ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যাচ্ছে জাতীয় গ্রিডে

titas gas2014ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রের ২৭ নম্বর কূপ থেকে ১৫ মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে গ্যাস সরবরাহ শুরু করা হয়। এ গ্যাসক্ষেত্র বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির নিয়ন্ত্রণাধীন।

এর আগে গত বছরের ২০ নভেম্বর কূপটির খনন কাজ শুরু হয়ে চলতি বছরের ১৯ মার্চ শেষ হয়।
 
২৭ নম্বর কূপের প্রকল্প পরিচালক ফজলুল হক চৌধুরী বাংলানিউজকে জানান, খনন কাজ শেষ হওয়ার পর সোমবার থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে।

কিছুদিন পর এ কূপ থেকে অন্তত ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা