বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে শত কবির কণ্ঠে একুশের কবিতা

ekhusher_kobita_ny-01নিউ ইয়র্কে চার কবির উদ্যোগে একমঞ্চে প্রবাসী শত কবির কণ্ঠে একুশের কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রবিবার সন্ধ্যায় অ্যাস্টোরিয়ার ক্লাব সনমে আয়োজিত এ অনুষ্ঠান ছিল মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন। প্রবাসের কবি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন।

একুশের কবিতা পাঠের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী কবি নূরজাহান কাদের। সূচনা বক্তব্য দেন কবি ফকির ইলিয়াস এবং শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ক্লাব সনম ও সনম টিভির স্বত্বাধিকারী তওফিক কাদের। অনুষ্ঠানের শুরুতেই স্বরচিত কবিতা আবৃত্তি করেন সাবেক সাংসদ, কবি ও মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

গত বছর ডিসেম্বরে প্রথমবারের মতো ‘বিজয়ের কবিতা’ পাঠের আয়োজন করেছিল প্রবাসের এ চার কবি। ‘একুশের কবিতা’ পাঠের এ ব্যতিক্রম এ অনুষ্ঠানটি ছিল তাদের দ্বিতীয় আয়োজন। নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার সাহিত্যপ্রেমীদের কাছে এ আয়োজন দুটি ইতিমধ্যে বেশ প্রশংসা লাভ করেছে। ছুটির দিনেই একুশে ফেব্রুয়ারি হওয়ায় কারনে এবারের একুশের কবিতা পাঠের অনুষ্ঠানে ব্যাপক সাড়া মেলে, তবে একই দিনে বিভিন্ন সামাজিক সংগঠনের আরও কয়েকটি অনুষ্ঠানের দিন নির্ধারিত হওয়ার গত অনুষ্ঠানের তুলনায় দর্শকদের উপস্থিতির সংখ্যা কিছুটা হ্রাস পায়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে