,

বিদেশে অর্থের বিনিময়ে নারীর সঙ্গ নিলেই শাস্তি!

prostitutes-pic_103287ডেস্ক রিপোর্ট : বিদেশের মাটিতে যৌনকর্মীদের সঙ্গ নিলে এবং স্ট্যাগ পার্টিতে (বিয়ের আগে শুধু পুরুষদের জন্য অনুষ্ঠান) যৌনকর্মীদের ব্যবহার করলে ব্রিটিশ পুরুষদের বিচারের মুখোমুখি করার প্রস্তাব নিয়ে ব্রিটেনজুড়ে তোলপাড় শুর হয়েছে।

সেক্স বায়ার ল রিপোর্ট নামের একটি সংগঠন গোটা বিষয়টি প্রস্তাব আকারে প্রকাশ করেছে।ব্রিটেনে বেশ কিছু দিন ধরে এ সংক্রান্ত একটি নতুন আইন করার প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা চলছিল ঠিক তখনই এই প্রস্তাবটি প্রকাশিত হলো। আর এই প্রস্তাবের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের জ্যেষ্ঠ এক সাংসদ। মূলত এর পরই এ নিয়ে লন্ডনে শোরগোল শুরু হয়েছে।

নতুন আইনে ব্রিটিশ পর্যটক ও ব্যবসায়ীদের অর্থের বিনিময়ে নারীদের সঙ্গ পাওয়ার বিষয়টিকে অপরাধ হিসাবে গণ্য করে তাদেরকে শাস্তির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

ক্যাম্পেইনিং গ্রুপ ইন্ড ডিমান্ড নামের সংগঠনটি এরই মধ্যে সর্বদলীয় সংসদীয় গ্রুপ(এপিপিজি) কমিশনের কাছে প্রতিবেদন আকারে জমা দিয়েছে।

সংসদের কাছে সুপারিশ আকারে পেশ করার তাগিদ দিয়ে তারা বলছেন, যুক্তরাজ্যের ভেতরে এবং দেশের বাইরে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনকে বেআইনি ঘোষণা করা উচিত এবং বিষয়টির ‘জোরালোভাবে বিবেচনা’ করা উচিত।

এপিপিজি’ও প্রতিবেদনটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।লুটন সাউথ এলাকার লেবার পার্টির সাংসদ এবং এই কমিটির চেয়ারম্যান গ্যাভিন সুকের এই প্রস্তাবের প্রতি সমর্থন দিয়েছেন।

গ্যাভিন সুকের বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে, প্রস্তাবটির মূল্য রয়েছে।অনেকেই বিদেশের মাটিতে গিয়ে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনকে অগ্রাধিকার দেয় যা উচিত নয়। অনেক দেশেই এটা নিষিদ্ধ।

ব্রিটিশ মেডিকেল জার্নালে ২০১৪ সালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বলা হয়, ব্রিটেনের ১৬ থেকে ৭৪ বয়সী পুরুষদের ১১ শতাংশ টাকার বিনিময়ে নারীদের সঙ্গ লাভ করে থাকেন বিদেশে গিয়ে। তারমধ্যে ৬৩ শতাংশই যুক্তরাজ্যের বাইরে (ইউরোপের অন্যান্য দেশে) যৌনতা ক্রয় করেন।

এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সেক্স বায়ার ল রিপোর্টের লেখকদের একজন ও সাবেক পতিতা ডায়ানে মার্টিন বলেন, যেসব দেশের আইন ও সংস্কৃতি সেক্স কেনার পক্ষে উৎসাহ প্রদান করে, সেসব দেশেই পুরুষরা সেক্স ক্রয় করেন।

যুক্তরাজ্যে বর্তমানে টাকার বিনিময়ে সেক্স বৈধ। তবে সলিসিটিং(সেক্স করার জন্য অনুরোধ) এবং কার্ব ক্রাউলিং(গাড়িতে কাউকে সেক্সের প্রস্তাব) অবৈধ।

২০০৮ সালে বিদেশের মাটিতে এবং বাড়িতে সেক্স ক্রয় করা নিষিদ্ধ করেছে নরওয়েতে। সুইডেনে ১৯৯৯ সাল থেকে সেক্স ক্রয় নিষিদ্ধ করেছে, তবে বিদেশে পতিতাদের ব্যবহার নিষিদ্ধ নয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ