,

অপরাধীদের কুকীর্তি ফাঁসের মোবাইল অ্যাপস

1456204938দিন দিন মেয়েদের এবং শিশুদের উপর নির্যাতন বেড়েই চলেছে। সমাজের নানা স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরাধীরাই এর জন্য দায়ী। এরা অপরাধ করে তথ্যপ্রমাণের অভাবে পার পেয়ে যায়। আপনি-আমি দেখেও কিছুই করতে পারি না। এক্ষেত্রে হাতের মুঠোয় স্মার্টফোনকে কাজে লাগাতে পারেন। আর সেজন্য দরকার কিছু অ্যাপ। এসব অ্যাপের সাহায্যে ফাঁস করে দেওয়া যায় ওইসব অপরাধীদের কুকীর্তি।

চিহ্নিত অপরাধী ছাড়াও রাজনৈতিক নেতা-কর্মী, আমলা বা কিছু শ্রেণির ব্যবসায়ীদের দুর্নীতি তো আছেই। চুপচাপ এদের কাজকর্ম যদি ছবি-বন্দি করে রাখা যায় স্মার্টফোনে তবে তা কোনও নিরপরাধীকে বাঁচাতে পারে বা কোনও নির্যাতিত মানুষের সুবিচারে কাজে আসতে পারে।

এই প্রতিবেদনে অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য ৫টি গোয়েন্দা অ্যাপের খোঁজখবর তুলে আনা হল—

১) হিডেন ক্যামেরা
এই অ্যাপ ফোনে গোপনে একটি উইজেট তৈরি করে। কোনও ঘটনার সময় অ্যাপটি খুঁজে চালু করার সময় থাকে না। তাই এই ব্যবস্থা। উইজেটটি ট্যাপ করলেই ছবি উঠতে শুরু করে। সব ছবিই একটি গোপন ফোল্ডারে সেভ হয়ে যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’রকম সংস্করণেই এই অ্যাপ পাওয়া যাবে।

২) হাই কোয়ালিটি সাইলেন্ট ক্যামেরা
গোপনে ছবি তোলার খুব ভাল অ্যাপ। কোনও শব্দ না করেই ছবি তোলে। ফ্রন্ট এবং ব্যাক দুই ক্যামেরা থেকেই ব্ল্যাক স্ক্রিন সেটিং অপশন রয়েছে। টানা শুটিংয়ের জন্য আগে থেকেই সেট করে রাখা যায়। এর সঙ্গে ইন্টিগ্রেটেড ফটো এডিটিং এবং ইমেজ ফিল্টার রয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’রকম সংস্করণেই এই অ্যাপও পাওয়া যাবে।

৩) আইপি ওয়েবক্যাম
অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও শুটিংয়ের জন্য খুব ভাল অ্যাপ। এমওভি, এমপিইজিফোর এবং ওয়েবএম ফরম্যাটে ভিডিও তোলা যায়। নাইট ভিশন, মোশন ডিটেকশন, সাউন্ড ডিটেকশন এবং অডিও স্ট্রিমিংয়ের সুবিধা রয়েছে।

৪) সিক্রেট ক্যামেরা
আইফোন অ্যাপ। গোপনে ছবি তুলে যাবে কোনও শব্দ না করেই। স্পাই ক্যাম সেট করলে হোমস্ক্রিনটি একটি ওয়েব ব্রাউজারের মতো দেখায় যাতে বোঝা না যায় যে গোপনে ছবি তোলা হচ্ছে। এটি একটি পেইড অ্যাপ।

৫) সিকিউরিটি ক্যাম
চুপচাপ ভিডিও রেকর্ডিং করার আইফোন অ্যাপ। ভিডিও রেকর্ডিংকালে তারিখ এবং সময় দু’টিই দেখায়। সেভ করা ফাইল আইটিউনের মাধ্যমে ইমেইল করা যায়। এটিও পেইড অ্যাপ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে