বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত

abbas_4833ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশী নাগরিক নিহত ও ৩ জন আহত হয়েছেন।

শনিবার সকালে তায়েফ থেকে ১৫০ কিলোমিটার দূরে রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরে কেশবপুর ভোগতী গ্রামের আব্বাস উদ্দিন (৩৯), তার স্ত্রী রেহানা ফারবীন (৩২), আব্বাস আলীর ভাগিনা সাইফুল ইসলামের স্ত্রী (৩৫) সাইফুলের ছেলে (২০) ।

তারা সপরিবারে পবিত্র ওমরাহ পালন শেষে রিয়াদে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। আহতরা হলেন- আব্বাস আলীর মেয়ে প্রীতি আব্বাস (১০) সাইফুল ইসলাম (৪৫) ও তার মেয়ে (১৫)। তারা তায়েফের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

আহতদের ৩জন তায়েফ হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

শনিবার সকালে মক্কা থেকে ছেড়ে আসা গাড়িটি একটি ফ্লাইওভার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহত আব্বাস আলীর সৌদি প্রতিবেশী চাঁদপুরের কামরুজ্জামান।

তবে এ বিষয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি ।

নিহত আব্বাস উদ্দিন ও সাইফুল ইসলাম রিয়াদের হাউজ পেইন্ট নামক কোম্পানিতে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, আব্বাস আলী ও সাইফুল ইসলামের পরিবার দুই সপ্তাহ আগে ভিজিট ভিসায় বাংলাদেশ বিমানের একই ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে