,

মিশ্র প্রতিক্রিয়া মালয়েশিয়ায় বাংলাদেশী নারী শ্রমিক নিয়োগ

womeninbangladesh_petercantonoxfamau_800x533-648x431শামীম সরকার : বাংলাদেশ থেকে নারী শ্রমিক নেওয়ার ফলে মালয়েশিয়ার সমাজে কি ধরণের প্রভাব পড়বে তা নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে দেশটিতে। বাংলাদেশী নারীদের নিয়ে ঠিক কোন খাতে কাজ করার অনুমতি দেয়া হবে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার পত্রিকার এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নারী সহ ১৫ লাখ বাংলাদেশী শ্রমিক নেয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্বারক স্বাক্ষরের কথা রয়েছে বাংলাদেশের। তারই প্রেক্ষিতে এমন গুঞ্জন সৃষ্টি হয়েছে। ঢাকার নারীরা মালয়েশিয়া গেলে তাদেরকে নিয়ে উদ্বেগের কিছু নেই। তারা কারো সংসার ভাঙার কারণ হবেন না বলেই আশা করা যায়। তবে কয়েক বছর আগেও বাংলাদেশী পুরুষরা মালয়েশিয়ার নারীদের প্রলুব্ধ করতেন। বাংলাদেশী নারীরা মালয়েশিয়ায় গেলে কি উল্টো কোন প্রতিক্রিয়া হবে! এ নিয়ে অনলাইন সামাজিক মাধ্যমগুলোতে নানা বিতর্ক হচ্ছে। ব্লাক হক ছদ্মনামে এক ব্যক্তি লিখেছেন, বিদেশীদের প্রতি, বিশেষ করে যারা আসছেন, তাদের প্রতি মালয়েশিয়ানরা যদি আকৃষ্ট হয় তাহলে বিস্ময়ের কিছু থাকবে না। সমস্যাটা হবে তখনই যখন বিদেশীরা মালয়েশিয়াকে বিদায় জানাবেন। অন্যদিকে আরেকজন লিখেছেন, বিদেশী শ্রমিকদের এক্ষেত্রে দায়ী করা উচিত হবে না। তারা সাধারণ মানুষ। এখানে আসছেন কাজ করতে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে। এর পাশাপাশি তারা সাধারণত কঠোর পরিশ্রমী। তাই তারা পারিবারিক দায়িত্ব ভালভাবে পালন করেন। ওয়ানিটা এমসিএ’র চেয়ারম্যান হেং সেই কি মনে করেন, চীনারা মালয়েশিয়ায় কাজ করতে এলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাংলাদেশী নারীরা কাজ করতে এলে তেমন প্রতিক্রিয়া হবে না। তিনি বলেন, আমি যতদূর জানি, বাংলাদেশী নারীরা বেশির ভাগই কাজ করবেন রেস্তোরাঁয়। অথবা তাদেরকে গৃহকর্মে নিয়োগ করা হতে পারে। তবে তারা পরিবার ভাঙার কারণ হবেন বলে মনে করি না

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ