,

শিশুকে নির্যাতন করল আ.লীগ নেতা (ভিডিও)

photo-1455797156ময়মনসিংহে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে এক শিশুকে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগের এক নেতা। গতকাল বুধবার দুপুরের দিকে শহরের পাটগুদাম বাসস্ট্যান্ডে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।
নির্যাতনের শিকার সাদ্দাম (১০) শহরের কৃষ্টপুর সরকারি বস্তিতে তাঁর মা পারভীন আকতারের সঙ্গে থাকে।
নির্যাতনকারী সফির উদ্দিন সরু কৃষ্টপুর দক্ষিণপাড়া কমিউনিটি পুলিশের উপদেষ্টা এবং ১৮ নম্বর ওয়ার্ড আ. লীগের সহসভাপতি।
ছেলেটির মা পারভীন আকতার অভিযোগ করেন, গতকাল দুপুরের দিকে নেত্রকোনার শ্যামগঞ্জে খালার বাসায় যাওয়ার পথে পাটগুদাম এলাকায় সফির উদ্দিন সরুসহ কয়েকজন ব্যক্তি তার ছেলেকে কিল ঘুষি ও ট্রাফিক পুলিশের লাঠি দিয়ে পেটান। তাঁরা তার বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ করে। খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রুকন গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। সন্ধ্যার দিকে থানায় মুচলেকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন তিনি।
পারভীন আকতার আরো জানান, তাঁর স্বামী জলিল মারা গেছেন। তিনি কাগজ কুঁড়িয়ে ছেলেকে নিয়ে কোনোমতে চলেন। তবে তাঁর ছেলে চোর নয়। ছেলেকে নির্যাতনের ঘটনার বিচার চান তিনি।
এদিকে, আওয়ামী লীগ নেতা সফির উদ্দিন সরু বলেন, ওই এলাকায় এক নারীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অপরাধে সাদ্দামকে আমি চড় থাপ্পড় দিয়েছি। সে পেশাদার ছিনতাইকারী। পরে তাকে থানায় সোপর্দ করি।’
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ছেলেটি পেশাদার ছিনতাইকারী। এর আগেও তিন-চার বার ধরা পড়ে থানায় এসেছে। এটি একটি ছোট ঘটনা। বড় ঘটনা হলে আমরাই আপনাদের জানাব।’
সিলেটে রাজন, খুলনায় রাকিব হত্যার পর সম্প্রতি রাজশাহীর পবায় জাহিদ হাসান ও ইমন আলীকে মোবাইল ফোন চুরির অভিযোগে নির্যাতনের রেশ না কাটতেই একই কায়দায় এ নির্যাতনের ঘটনা ঘটলো। গতকাল বুধবার হবিগঞ্জের বাহুবল উপজেলায় বালুর নিচ থেকে চার শিশুর লাশ উদ্ধার করা হয়। তাদের শ্বাসরোধ করে, পাঁজরের হাড় ভেঙে হত্যা করে বালুচাপা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে