অস্ট্রেলিয়ায় হ্রদে ভেসে উঠল প্রাগৈতিহাসিক প্রাণী

photo-1455629507অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে ম্যাকুয়ারি হ্রদের একপাশে হঠাৎ করেই জেগে উঠল এক প্রাণী। মুখ ডলফিনের মতো হলেও প্রাণীটির শরীর যেন কুমিরের। স্থানীয় এক বাসিন্দা ছবি তুলে পোস্ট দেওয়ার পর অনেক বিশেষজ্ঞ একে প্রাগৈতিহাসিক কোনো প্রাণী বলে দাবি করছেন।ডেইলি মেইল জানিয়েছে, সম্প্রতি ম্যাকুয়ারি হ্রদ ঘুরতে যাওয়া ইথান টিপার অদ্ভুত প্রাণীটি দেখতে পান। আবার গভীর পানিতে ফিরে যাওয়ার আগেই প্রাণীটির কয়েকটি ছবি তুলে ফেলেন টিপ্পার। পরে প্রাণীটি কেউ চেনে কি না জানতে, অনলাইনে ছবিটি পোস্ট করেন টিপার।অনলাইনে অদ্ভুত প্রাণীটির ছবি দেখে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। অনেকেই একে হ্রদের গভীর পানিতে থাকা প্রাগৈতিহাসিক প্রাণী বলে দাবি করেন। কেউ কেউ একে বানোয়াট ছবি বলেও দাবি করেন। আবার কেউ কেউ দাবি করেন এটি লেকের বাইরে কোথাও তোলা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা।মাছবিষয়ক অস্ট্রেলিয়ার জাদুঘরের সংগ্রাহক মার্ক ম্যাকগ্রোথার ডেইলি মেইলকে বলেন, ম্যাকুয়ারি হ্রদের প্রাণীটি বড় পাইক ইল বলে তিনি মনে করেন। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের গভীর পানিতে এটি দেখা যায়। তবে এই প্রথম স্বাদু পানিতে এমন মাছ দেখা গেল। তিনি মনে করেন, মাছ শিকারিদের বড়শিতে এই মাছ ধরা পড়ে। মাছটিকে পানির গভীর থেকে টেনে ওঠানো হলেও মাছটি বড়ছি ছিঁড়ে চলে যায় বলে ধারণা করেন মার্ক।

জানা গেছে, পাইক ইল ধরা পড়লে ছোটার জন্য প্রচণ্ড টানাহেঁচড়া শুরু করে। অনেক সময়ই পাইক ইলের এমন টানাটানিতে বড়শি ও মাছ ধরার সরঞ্জাম ভেঙে যায়।অনলাইনে ছবি দেখে ম্যাকুয়ারি হ্রদের প্রাণীটি সম্পর্কে মার্ক ম্যাকগ্রোথার বলেন, ১ দশমিক ৮ মিটারের বেশি লম্বা এই ইল। তবে যেভাবে ছবিটি তোলা হয়েছে, এতে প্রাণীটির আকৃতি পুরোপুরি বোঝা যায় না।

জানা গেছে, অনেকটা বোয়াল মাছের মতো দেখতে ইল অনেক দীর্ঘ হয়। এটি অনেক সময় সাপের মতো একে বেঁকে চলে। ইল অন্ধকারের প্রাণী। খাবারের খোঁজে পানির শতমিটার গভীরেও এদের যেতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম