,

সবুজ উপাদান চুলের জন্য বেশি উপকারী!

photo-1455450034সৌন্দর্য অনেকটা নির্ভর করে চুলের ওপর। যদি আপনি চুলের সৌন্দর্য বাড়াতে চান তাহলে সবুজ উপাদান দিয়ে চুলের যত্ন করুন। কারণ এই উপাদানগুলো চুলের জন্য বেশি কার্যকর এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

প্রাকৃতিক কোন সবুজ উপাদানগুলো চুলে ব্যবহার করবেন তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে শক্তিশালী প্রাকৃতিক তেল ও প্রোটিন রয়েছে। যা চুলকে নরম ও ঝলমলে করে। অ্যাভোকাডোর সঙ্গে সামান্য পিপারমেন্ট অ্যাসেনশিয়াল ওয়েল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর চুল ভালো করে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন।

গ্রিন টি

গ্রিন টি চুলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। শ্যাম্পু করার পর চুল গ্রিন টির পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর যদি আপনার চুল বেশি তেলতেলে হয় তাহলে গ্রিন টির পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। এতে চুলের তেলতেলে ভাব দূর হবে।

অলিভ অয়েল

অলিভ অয়েল এমন একটি প্রাকৃতিক উপাদান যা চুলের গভীরে গিয়ে পুষ্টি জোগায়। এটি আপনি সরাসরি চুলে লাগাতে পারেন আবার চুলের প্যাকের সঙ্গে মিলিয়েও লাগাতে পারেন। এই উপাদান আপনার চুলের গোড়া শক্ত করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।

আমলকি

আমলকি চুলপড়া রোধ করে। আমলকি বাটার সঙ্গে টকদই মিশিয়ে চুলে লাগান। এটি আপনার চুলের গোড়াকে শক্ত করবে এবং খুশকি দূর করবে।

মেহেদি

মেহেদি চুলের গোড়া শক্ত করে, চুলপড়া কমায় ও খুশকি দূর করে। স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেহেদি চুলে লাগিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এটি চুলের সব ধরনের সমস্যার সমাধান করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ