,

সাগর-রুনির হ্ত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে প্যারিসে মানববন্ধন

174039aসাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক মানবাধিকার চত্বর রিপাবলিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্রান্সে কর্মরত বাংলা ও বিদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। প্যারিস-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে সাগর-রুনি হত্যার চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবু তাহির। পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বাবু, কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখনজি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ, প্রচার সম্পাদক নয়ন মামুন, জহিরুল ইসলাম রানা, সানজিদা খানম কাঁকন, আলমাস উদ্দীন, হোসাইন আহমদ, জাকির হোসেন, পারুল হোসেন, আবদুস সামাদ, আবদুল করিম, সফিকুল ইসলাম, হোসেইন মোহাম্মদ এমরান, আবদুল করিম, বেলাল আহমদ প্রমুখ।

বক্তারা চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ৪৮ ঘণ্টার স্থলে ৪৮ মাস পেরিয়ে গেলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন প্যারিস বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় ফ্রান্সের মূল ধারার বিভিন্ন সংবাদপত্র, অনলাইন, রেডিও এবং টেলিভিশনের সাংবাদিকরা মানববন্ধনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। বক্তারা নিহত সাংবাদিক দম্পতির একমাত্র ছেলে মেঘের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ