বাংলাদেশি অভিবাসীরা আসামের শত্রু

2নিউজ ডেস্ক : আসামের মুখ্যমন্ত্রী পদে বিজেপির প্রার্থী সর্বানন্দ সনোয়াল বাংলাদেশি অভিবাসীদের আসামের শত্রু হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, আসামের নাগরিকদের পরিচয়ের ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে বাংলাদেশি অভিবাসীরা। যদি বিজেপি ক্ষমতায় যায় তাহলে আসামের নাগরিকদের পরিচয় (আইডেনটিটি) রক্ষা করবে। অবৈধ অভিবাসী ইস্যুতে অনলাইন ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
গত মাসেই আসাম বিজেপির দায়িত্ব হাতে নেন সর্বানন্দ। তিনি অভিযোগ করেন, রাজ্যে অবৈধ অভিবাসীদের নেয়ার চেষ্টা করছে কংগ্রেস।
উল্লেখ্য, এ বছর এপ্রিলে আসাম বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বিজয়ী হতে বিজেপি আবার অবৈধ অভিবাসী কার্ড ব্যবহার করছে। লোকসভা নির্বাচনের আগে আসামে অবৈধ অভিবাসী, বিশেষ করে বাংলাদেশিদের বিতাড়িত করার বিষয়ে বক্তব্য জোর প্রচার পায়। এখন সেই একই কার্ড ব্যবহৃত হচ্ছে বিধানসভা নির্বাচনেও।
সর্বানন্দ সনোয়াল বাংলাদেশি অভিবাসী ইস্যুর দিকে ইঙ্গিত করে বলেন, বর্তমানে স্থানীয় নাগরিকের সংখ্যা কমে আসামে তারা ‘আণুবীক্ষণিক সংখ্যালঘু’তে পরিণত হয়েছেন। এসব অভিবাসী আসামের মানুষের শত্রু।
তিনি বলেন, এখনও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ অব্যাহত আছে। যদি তার দল ক্ষমতায় যায় তাহলে এ ইস্যুতে টেকসই একটি সমাধান বের করবেন তারা। কারণ, এ ইস্যুটি আসামের মূল সমাজ ব্যবস্থার জন্য হুমকি। ওদিকে কংগ্রেস দাবি করছে, আসন্ন নির্বাচনের আগে আসামে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। এর জবাবে সর্বানন্দ সনোয়াল বলেন, এটা আসামের জনগণের পরিচয়ের প্রশ্ন। সে অধিকার রক্ষা করতে বিজেপি দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, সর্বানন্দ সনোয়াল ছাত্রনেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন অল আসাম স্টুডেন্টস ইউনিয়নে। তখন তিনি বাংলাদেশবিরোধী বড় আকারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার