বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

images (18)নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রতন মিযা (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত রতন উপজেলার চুন্টা উত্তরপাড়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে। এ ঘটনায় সরাইল থানার ওসি মো. আলী আরশাদ ও এসআই আবদুল আলীমসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, রেববার ভোররাতে সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া এলাকায় একদল স্বশস্ত্র ডাকাত দল রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ডাকাতরা গুলি চালাচালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ডাকাত দলের সদস্য রতন মিয়া মারা যান। এসময় বাকি ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ, উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীমসহ আরও তিন কনস্টেবল আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড র্কাতুজ, চারটি বল্লম ও চারটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ