,

‘ভালোবেসে সখী নামটি লিখো মনে’

Valentines_day-news69bdনিজস্ব প্রতিবেদক : ‘সখী ভালোবাসা কারে কয়।’ দিনক্ষণ মেনে কি ভালোবাসা হয়। ভালোবাসার মানুষের জন্য তো জীবনটাও যথেষ্ট নয়। তবে একটি দিন কেন। প্রশ্ন ওঠে। প্রশ্ন থাকে। তবে উত্তর, আজকের দিনটি শুধুই তার জন্য। আরো একবার বলতে চাই, তোমাকে ভালোবাসি অনেক।

প্রতিদিনের মতো আজ আকাশেও একই সূর্য উঠবে। কিন্তু দক্ষিণা হাওয়া আজ হৃদয়ে বুনে দেবে ভ্রমরের গুঞ্জন। যা বলবে ভালোবাসার কথা। কারণ আজ দিনটা ভালোবাসার। বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ‘আমার জীবনে তুমি বাঁচো ওগো বাঁচো/ তোমার কামনা আমার চিত্ত দিয়ে যাঁচো…’ অথবা ‘তোমরা যে বল ভালোবাসা ভালোবাসা/সখী ভালবাসা কারে কয়…।’

সোমবার বাঙালি সংস্কৃতির বসন্ত। যার ছোয়া যেন আরো রাঙিয়ে দিবে প্রেমিক মনকে।

প্রেমদেব কিউপিড এদিন প্রেমশর বাগিয়ে হৃদয় কন্দরে ঘুরে বেড়াবেন। সে অনুরাগে প্রেমপাগল প্রেমিক-প্রেমিকারা পরাণতাড়িত হয়ে বিদ্ধ হবে দেবতার বাঁকা ইশারায়। তাদের মনে লাগবে দোলা, ভালোবাসার রঙে রাঙাবে হৃদয়। ভালোবাসা উৎসবে মুখর হবে জনপদ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কাল পালিত হবে দিবসটি।

প্রযুক্তিনির্ভর তরুণ-তরুণীরাই বেশি ক্রেজি হয়ে উঠবে দিনটি পালনে। প্রযুক্তির কল্যাণে মুঠোফোনের ক্ষুদ্র বার্তা, ইমেইল অথবা ফেসবুকে পুঞ্জ পুঞ্জ প্রেম কথার কবিতা রচনা করবে তারা। এর এই রচনা রাত ১২টার পর থেকেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত রাজধানী ঢাকার আনাচে কানাচে এমনকি সারাদেশের পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো সরব হবে প্রেমিক-প্রেমিকাদের পদচারণায়। হয়তো কবির ভাষায় একে অন্যকে বলবে ‘তোমাকে ভালোবাসি। ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে…’।

পশ্চিমা দুনিয়ায় ভ্যালেন্টাইন ডে বা প্রেম উৎসব তারুণ্যের মাঝে এক অদেখা ভুবনের উত্তেজনা ছড়ায়। এদিন চকোলেট, পারফিউম, গ্রিটিংস কার্ড, ইমেইল, মোবাইলের এসএমএস প্রেমবার্তা, হিরার আংটি, প্রিয় পোশাক, খেলনা মার্জার, বইয়ের ভেতরে রাখা গোলাপের ইশারা ইত্যাদি বিনিময় হয়ে উঠবে তরুণ-তরুণীদের প্রথম অনুসঙ্গ।

আমাদের দেশে ১৯৯৪ সাল থেকে দিবসটি বেশ ঘটা করে পালিত হয়ে আসছে।

রাজধানীর উদ্যান, বইমেলা, কফিশপ, ফাস্টফুড, লং ড্রাইভ, অথবা নির্জন গৃহকোণে একান্ত নিভৃতে কাটাবেন প্রেমকাতুর তরুণ-তরুণীরা।

দিনটি যে শুধু তরুণ-তরুণীদের তা নয়, পিতামাতা সন্তানদেরও ভালোবাসার বড়মাত্রায় উদ্ভাসিত করে। যারা একটু বিজ্ঞ তারা বলেন, প্রেমের কোনো দিন থাকে না, ভালোবাসলেই ভ্যালেন্টাইন, সেলিব্রেট করলেই ভ্যালেন্টাইন ডে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে