,

ছেলে-মেয়ে সমানভাবে লেখাপড়া করার সুযোগ দিতে হবে

Pic-Brahmanbaria20160213124510ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার সীতানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। জেলা পুলিশের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. মো. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, সহকারী পুলিশ সুপার (সদর দফতর) মো. শফিকুল ইসলাম, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, পিছিয়ে পড়া এলাকার সুবিধাবঞ্চিত শিশুরাই একদিন আলোকিত বাংলাদেশ গড়বে। এসব শিশুদের মাঝে সঠিকভাবে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারলে তাদের শিক্ষার আলোয় আলোকিত হবে বাংলাদেশ।
বাল্যবিয়ের কুফল তুলে ধরে মাদের উদ্দেশ্য করে তিনি বলেন, যে মেয়ে লেখাপড়া করে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারতো বাল্যবিয়ে দিয়ে সেই মেয়ের জীবনে বিপর্যয় ডেকে আনা হয়। এক্ষেত্রে তিনি ছেলে-মেয়ে দুইজনকেই সমানভাবে লেখাপড়া করার সুযোগ করে দিতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে