বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির অপরাধে বানরের শাস্তি

monkey_101252ডেস্ক রিপোর্ট : বাসা-বাড়ি থেকে খাবার চুরির অপরাধে ভারতের মুম্বাইয়ে একটি বানরকে শাস্তি দিলো কলোনিবাসী। বানরটি আটকের পর দড়ি দিয়ে তার হাত-পা বেঁধে রাখা হয়। মুম্বাইয়ের একটি আবাসিক কলোনিতে শুক্রবার এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, গত ৬ মাস ধরে বানরটি খুব অত্যাচার করছে। বানরটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো সবাই। নিত্যদিন বাসা-বাড়ি থেকে খাবার চুরি করে নিয়ে যেতো। কোনভাবেই বানরের অনিষ্ট থেকে মুক্তি পাওয়া যাচ্ছিল না। কলোনিতে একটি বালিশের দোকান রয়েছে। দোকানের বালিশগুলো ছিড়ে ফেলেছে দুষ্টু বানর।

ভারতে অধিকাংশ হিন্দু বানরকে পূজা করে। তবুও বানরের অত্যাচার ভারতে নতুন কোন ঘটনা নয়।বাসা-বাড়ি, অফিস-আদালত, বাগান সবখানেই বানরের অত্যাচার চোখে পড়ে।

মাস ছয়েক আগে ওই কলোনিতে তিন চারটি বানর এসে হাজির হয়।বানরের অত্যাচারের কথা স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়। কিন্তু কোনভাবেই বানরের অনিষ্ট থেকে রক্ষা পাচ্ছিলেন না কলোনিবাসী।

উপায় না পেয়ে বানর শিকারীর দারস্থ হয় কলোনির বাসিন্দারা। গত গতকাল শুক্রবার খাবারের লোভ দেখিয়ে ফাঁদ পেতে বানরটিকে আটক করে শিকারী।

আটকের পর বানরটিকে এখন উত্তর মুম্বাইয়ের একটি জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

মহারাষ্ট্র রাজ্যের বন বিভাগ এএফপিকে জানিয়েছে, বানরটিকে খুব শিগরিই মুক্ত করা হবে।