,

মানবেতর জীবন অতিবাহিত করছেন নন এমপিওভুক্ত শিক্ষকরা

mpo20160206072715নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্যাটার্নভুক্ত হওয়া সত্বেও ২০১১ সালের ১৩ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ হাজার শিক্ষকের বেতন ভাতা বন্ধ রয়েছে। এর ফলে দীর্ঘ পাঁচ বছর ধরে মানবেতর জীবন অতিবাহিত করছেন নন এমপিওভুক্ত শিক্ষকরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্ঠ পদে নিয়োগপ্রাপ্ত নন এমপিওভুক্ত বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ’ নামে সংগঠনটির পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল ও সারাদেশে এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদিত সৃষ্ঠ পদে নিয়োগকৃত শিক্ষকদের বেতন ভাতার দাবিও জানায় তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রদীপ চন্দ্র রায়। তিনি বলেন, বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ দেয়া না হলে চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি থেকে লাগাতার শ্রেণিকক্ষ বর্জণ কর্মসূচি নেয়া হবে। এরপরও দাবি না মানা হলে ২২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: এনামুল হক, সদস্য সাহিদুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ