বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ ফেব্রুয়ারি থেকে বৈধতা পাচ্ছে শ্রমিকরা

news_img-13নিউজ ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দেশটিতে থাকা অবৈধ শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। স্থানীয় সময় শুক্রবার মালয়েশিয়ার পুত্রজায়ায় নিজ মন্ত্রণালয়ে এ তথ্য জানান হামিদি।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে বৈধকরণ প্রক্রিয়া চলবে তিন মাস পর্যন্ত। সরকারের পাশাপাশি মালয়েশিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরাও শ্রমিকদের বৈধতার জন্য নিবন্ধন করতে পারবেন। সে ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে যেতে হবে তাদের।
জাহিদ হামিদি বলেন, নতুন এই পদ্ধতির মাধ্যমে দেশটিতে অবৈধ থাকা ২০ লাখ বিদেশি শ্রমিক বৈধতা পাবেন। এ ছাড়া অনলাইন পদ্ধতিতে দালালদের ওপর নির্ভরশীলতা কমবে।
সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক তার বাজেট বক্তব্যে দেশটিতে অবৈধভাবে বসবাসরতদের বৈধ করার ঘোষণা দিয়েছিলেন। এর কয়েক দিন পর সে দেশের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি নিবন্ধন শুরুর সময় ঘোষণা করলেন।
মন্ত্রীর এ ঘোষণায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামও বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে