,

শাহাদাতের মামলার অভিযোগ গ্রহণ, শুনানি ২২ ফেব্রুয়ারি

531_85935 (1)_8458আদালত প্রতিবেদক : ক্রিকেটার শাহাদাত হোসেনের বিরুদ্ধে করা মামলায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ গ্রহণ করেছেন আদালত। ২২ ফেব্রুয়ারি শুনানির তারিখ ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১-এর বিচারক তানজিনা ইসলাম শুনানির এই তারিখ ধার্য করেন।
শাহাদাত ও তাঁর স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারির কৌঁসুলি আলী আকবর স্বপন।
এর আগে গত ডিসেম্বরে শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বহিষ্কৃত ক্রিকেটার শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
১ ডিসেম্বর জেসমিনকে এক মাসের, অর্থাৎ, ২০১৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। ৮ ডিসেম্বর জামিন পান শাহাদাত হোসেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হয়।
গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগে বাবার বাসা থেকে জেসমিনকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকেও কারাগারে পাঠানোর আদেশ দেন।
৯ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজা প্রথম আলোর কাছে অভিযোগ করে, মেরে তার পা এবং হাতের আঙুল ভেঙে দিয়েছেন শাহাদাত ও জেসমিন। সে বাসা থেকে যাতে পালাতে না পারে, এ জন্য এক বছর ধরে তাকে বাথরুমে ঘুমাতে বাধ্য করেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ