মাত্র ২ সেকেন্ডে অনলাইনে বিক্রি হলো ৭০ হাজার স্মার্ট ফোন!
অবিশ্বাস্য লাগলেও সত্যি! অনলাইনে মাত্র ২ সেকেন্ডে বিক্রি হলো ৭০ হাজারটি স্মার্ট ফোন। ভারতের সন্তান দুধেভাতে না থাক স্মার্টফোনে-অ্যাপে অবশ্যই বাঁচে। না হলে মাত্র ২ সেকেন্ডে বিক্রি হতে পারে ৭০ হাজার স্মার্টফোন!
চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা লিইকো ‘এলই-১এস’ নামে একটি স্মার্ট ফোন নতুন লঞ্চ করেছে। সংস্থাটির দাবি, অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে মাত্র ২ সেকেন্ডে ৭০ হাজারটি ‘এলই-১এস’ স্মার্ট ফোন বিক্রি হয়েছে। ভারতে লিইকোর কর্মকর্তা অতুল জৈন জানান, ‘এটি একটি নতুন রেকর্ড। মুহূর্তের মধ্যে ৭০ হাজার মোবাইল বিক্রি হওয়ায় আমরা খুশি।’











