জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা শীর্ষক ভাস্কর্য

Vaskorzo20160202043100আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সদর দফতরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা শীর্ষক এক অস্থায়ী ভাস্কর্য স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নিউইয়র্কের ম্যানহাটনে এ ভাস্কর্যের উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অস্থায়ী এ ভাস্কর্যটি পুরো ফেব্রুয়ারি জুড়ে জাতিসংঘের সামনে প্রদর্শিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এর মধ্য দিয়ে বাঙালির জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সংযোজিত হলো। এটি আন্তর্জাতিক গৌরব ও সাফল্যের এক নতুন সূচক।

এছাড়া মাসব্যাপী এ অস্থায়ী ভাস্কর্যটির উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, অভিনেতা জামাল উদ্দিন হোসেন, মুক্তধারার কর্নধার বিশ্বজিৎ সাহা, সাংবাদিক ফাহিম রেজানূর, বাঙালির চেতনা মঞ্চের আব্দুর রহিম বাদশা।

এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক স্টেটের গভর্নর প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, নিউইয়র্ক মেয়রের প্রতিনিধি, নিউইয়র্ক সিটি কম্পট্রলার প্রতিনিধি, কুইন্স বরো প্রেসিডেন্ট, সহ-পরিচালক পাবলিক আটস নিউইয়র্ক, ইউএনডিপির প্রতিনিধি, টার্কিশ কনস্যুলেট, ভূটান কনস্যুলেটসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের উদ্যোগে স্থাপিত এ অস্থায়ী ভাস্কর্যটি দেখতে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষ ম্যানহাটানের ১ম এভিনিউ ও ৪৭ স্ট্রীট এর কর্ণারে ভিড় জমান।

উল্লেখ্য, ভাস্কর্যটির নকশা তৈরি করেছেন অলম্পিক গোল্ড মেডেল প্রাপ্ত শিল্পী খুরশীদ সেলিম এবং এটি নির্মাণ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সমপন্ন শিল্পী মৃণাল হক। ভাস্কর্য ছাড়াও প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের চারু করা হচ্ছে ডাক বিভাগ একটি স্মারক সীলমোহর।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার