,

মালয়েশিয়ায় ধরা খেলো ভুয়া ইমিগ্রেশন কর্মকর্তা

arest-2শামীম সরকার,মালয়েশিয়া : মালয়েশিয়ায় পেতালিং জায়ায় ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয় দিয়ে বাংলাদেশি শ্রমিকদের হাতে ধরা পড়লো এক প্রতারক। ওই প্রতারক ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয় দিয়ে বিদেশি শ্রমিকদের হয়রানি করতো। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশিরা।
শুক্রবার মালয়েশিয়া সময় রাত আটটায় আরা দামানসারা এলাকায় সেরি আরা এপার্টমেন্টে এক সহচরকে নিয়ে যায় ওই প্রতারক। সেখানে বাংলাদেশি শ্রমিকরা ভাড়া থাকতো। প্রতারকরা নিজেদের ইমিগ্রেশন কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়।
জেলা পুলিশের প্রধান সহযোগী কমিশনার মোহা. জানি চে দিন ন্যাশনাল স্ট্রেইট টাইমসকে বলেন, প্রতারক ওই শ্রমিকদের কাছে নিজেদের ইমিগ্রেশন কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের পাসপোর্ট দেখাতে বলে।
‘এসময় আরেক প্রতারক সঙ্গে থাকা ল্যাপটপটিতে বাংলাদেশিদের ট্রাভেল ডকুমেন্ট পরীক্ষা করার ভান ধরে। তবে ল্যাপটপে চার্জ নেই বলে বিদেশিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অঘটনের অভিযোগ পাওয়া গেছে বলে ভয় দেখায়।’জানি বলেন, এরপর প্রতারকরা তাদের কাছ থেকে ১ হাজার ৭০০ রিঙ্গিত এবং ৭টি মোবাইল ফোন নিয়ে চলে যেতে উদ্যত হয়।
তবে দুষ্কৃতকারীদের এ ধরনের আচরণে বাংলাদেশিদের সন্দেহ হয় এবং উল্টো জেরা করে। এক পর্যায়ে তারা মূল প্রতারককে আটকে ফেলে। এ সময় তার সহযোগী পালিয়ে যায়। বাংলাদেশিরা তাদের রিঙ্গিত এবং মোবাইল ফোন ফিরে পায়।
এপার্টমেন্টের নিরাপত্তা কর্মীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে থানা হাজতে নিয়ে আটকে রাখে বলে জানান জেলা পুলিশের প্রধান সহযোগী কমিশনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে