,

নিজের জীবন বাজি রেখেই পদার্থবিদের গবেষণা

01050118পানির ভেতরে গুলি চালনা করলে কী হয়? গুলিটি কী পানিতে ডুবে যায় নাকি প্রাণ যায়? এই প্রশ্নের জবাব পেতে নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছুপা হলেন না বিশিষ্ট গবেষক অ্যান্ড্রেস ওয়াহি। বন্দুক নলের সামনে তিনি নিজেকেই পরীক্ষার বস্তু করলেন এবং নিজের ধারণাকে প্রতিষ্ঠিত করলেন।
অ্যান্ড্রেস ওয়াহি মূলত নরওয়ের পদার্থবিদ্যার গবেষক ছিলেন। প্রায় সময়ই তাঁর মনে একটি প্রশ্ন উদয় হত। জলের ভিতরে গুলি চালালে কী হয়? গুলিটি কী পানিতে ডুবে যায়? এর জবাব পেতে নিজেকেই পরীক্ষার কাঠগড়ায় দাঁড় করান অ্যান্ড্রেস। তাঁর ধারণা ছিল, বন্দুকের গুলি পানির তুলনায় ভারি বস্তু। তাই সেটি লক্ষ্যবস্তুর কাছে পৌঁছনোর আগেই পানিতে ডুবে যাবে। কিন্তু যদি এই ধারণা ভুল হয়, তাহলে প্রাণ যেতে পারে। তাই অন্যের উপর এই পরীক্ষার করার ঝুঁকি নেননি অ্যান্ড্রিস। নিজের উপরই পুরো পরীক্ষা করেন। নিজের বাড়ির স্যুইমিং পুলে দড়ি বেঁধে ঝুলে পড়েন পদার্থবিদ্যার গবেষক অ্যান্ড্রিস। তাঁর মুখ পানির বাইরে থাকলেও পুরো শরীর পানির ভেতরে ছিল। তাঁর দিকে তাক করে গুলিভর্তি একটি বন্দুকও ঠিক করে রাখেন অ্যান্ড্রিস। তারপর তাঁর এক থেকে তিন গোনার পরেই বন্দুক থেকে গুলি ছিটকে বেরিয়ে আসে। তবে সেই গুলি তাঁর বুক ভেদ করতে পারেনি। অ্যান্ড্রিসের বুক ছুঁয়ে পানির মধ্যে ডুবে যায়। তারপর অ্যান্ড্রিস জলে ডুব দিয়ে সেই গুলিটি তুলে আনেন এবং তাঁর ধারণা যে নির্ভুল, তা প্রমাণিত করেন।

তবে গবেষণা করার সময় তাঁর মৃত্যু হলেও গবেষণার ফলাফল যাতে সকলে জানতে পারে, তার ব্যবস্থা করে রেখেছিলেন অ্যান্ড্রিস। তাঁর পুরো পরীক্ষাটির ভিডিও রেকর্ডিং রয়েছে। এছাড়া গুলিটি বেরোনোর সময় কীরকম শব্দ হয়েছিল, গুলি লাগার মুহূর্তে তাঁর কী অবস্থা হয়েছিল, তা ওই ভিডিও রেকর্ডিংয়ে বলেছেন অ্যান্ড্রিস। তাঁর কথায়, ‘বাতাসের তুলনায় পানির মধ্যে হাত-পা চালানো কঠিন। কেননা বাতাসের অণুর তুলনায় পানির অনুগুলি বেশি কাছে থাকে।’ এছাড়া পানির উপর থেকে বন্দুক চালানোর শব্দের মতই পানির ভেতরেও জোরে ‘বুম’ শব্দ হয় বলেও জানিয়েছেন নরওয়ের গবেষক অ্যান্ড্রিস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে