,

পিতৃত্বকালীন ছুটিতে কেমন ছিল মার্ক জাকারবার্গের আয়?

193631Mark-Zuckerberg-and-familyএমনিতেই বিশ্বের সবচেয়ে বড় সোশাল মিডিয়ার মালিক তিনি। বিশ্বের সেরা ধনীদের তালিকায় আছেন মার্ক জাকার বার্গ। কিছু দিন আগে ফুটফুটে একটা মেয়ে হয়েছে তার। সব কাজ বাদ দিয়ে নিয়েছিলেন পিতৃত্বকালীন ছুটি। নেতা ছাড়া তখন কেমন চলেছে ফেসবুক? কোন সমস্যাই হয়নি। বরং এ সময়টাতে দারুণ কামিয়েছেন জাকারবার্গ।

গত বুধবার ফেসবুক তাদের রেভিনিউ ঘোষণা করেছে। বছরের শেষ তিন মাসে ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে তাদের রেভিনিউ বিস্ময়করভাবে ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তিন মাসের এক-তৃতীয়াংশ সময় ছুটিতে ছিলেন জাকারবার্গ। এ খবরের পর জাকারবার্গের সম্পদের পরিমাণে বাড়তি ৫.৫ বিলিয়ন ডলার যোগ হয়েছে। এতে জাকারবার্গ বিশ্বের ধনীদের তালিকায় ৬ষ্ঠ স্থানে চলে এসেছেন।জাকারবার্গের এই ছুটি অন্যান্য হবু বাবাদের আশ্বস্ত করতে পারে। অর্থাৎ, ছুটিতে গেলেই যে ব্যবসা বা কাজ চুলোয় উঠবে এমন কোনো কথা নেই। এমনকি ফেসবুকের নেতা যখন নিজেই ছুটি নিয়ে ঠিকই তার কাজ গুছিয়ে রেখেছেন, সেখানে ওই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরা ছুটি নিতেই সাহস করেন না।

ফেসবুক কর্মীদের মধ্যে যারা বাবা-মা হতে চলেছেন তাদের ৪ মাসের ছুটি দিতে রাজি। জাকারবার্গ নিয়েছিলেন দুই মাসের ছুটি। অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মীরা বুঝে উঠতে পারেন না কখন থেকে কতটা সময় ছুটি নিলে সুবিধা করা যাবে। তাই অনেকে এ ছুটির সুফল ভোগ করতে পারেন না। তবে যারা ছুটিকালীন সময়ে বেতন পাবেন না তাদের জন্যে কিছুটা সমস্যা হবে বৈকি। এ ক্ষেত্রে নারীদের ন্যূনতম ছুটি নিয়ে যত দ্রুত সম্ভব চাকরিতে যোগ দেওয়া উচিত। সূত্র : হাফিংটন পোস্ট

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর