,

জ্বালানি ছাড়াই আবিষ্কার বাইক

113012_151এই প্রথম কোনোপ্রকার জ্বালানি খরচ ছাড়াই উন্নতমানের মানসম্পন্ন হাই স্প্রিডের ই-বাইক আবিষ্কার করেছেন এক তরুণ ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান শরীফ। তিনি নেত্রকোনা পৌরসভাধীন কাজী রোড এলাকার মিজানুর রহমানের ছেলে। ছোটবেলা থেকেই নতুন কিছু আবিষ্কার করার ইচ্ছা ছিল তার। সে ইচ্ছাকেই পূরণ করতে ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা মম্প্রতি সমাপ্ত করে আবিষ্কারের কাজে মনোনিবেশ এবং জ্বালানিবিহীন ই-বাইক আবিষ্কার করেন। তার আবিষ্কৃত ই-বাইকটি কোনোপ্রকার কার্বন ডাই-অক্সাইড ছড়ায় না ও শব্দ উৎপন্ন করে না। তাই পরিবেশবান্ধব, বায়ু ও শব্দদূষণমুক্ত এই বাইক। এ বাইকটি যে কোনো ১৫০ সিসি মোটরবাইকের সঙ্গে তুলনা করে চালানো সম্ভব। জ্বালানি হিসেবে সোলার প্যানেলের সাহায্যে সূর্যের আলো থেকে আলোকশক্তির মাধ্যমে চার্জ করা হয়। একবার ফুলচার্জ করে ১২০-১২৫ কিমি চালানো যায়। ই-বাইকটি ঘণ্টায় ৮৫-৯০ কিমি গতিতে চলে। সোলার প্যানেলগুলো ই-বাইকের সঙ্গে বহন করা যায়। এ ছাড়া বিকল্প হিসেবে ইলেকট্রিসিটির মাধ্যমে চার্জ করা যায়। একবার চার্জ করতে দুই ইউনিট বিদ্যুৎ খরচ হয়, আবাসিক হিসেবে খরচ হয় ১০ টাকা। এ ১০ টাকা দিয়ে ১২০-১২৫ কিমি চালানো সম্ভব। ই-বাইকটি উৎপাদন খরচ প্রায় ৬০-৭০ হাজার টাকা মাত্র। আবিষ্কারক জানান, বাণিজ্যিকভাবে ই-বাইকটি তৈরি করলে সাধারণ মানুষ অল্প খরচে উন্নতমানের বাইক চালাতে পারবে এবং দেশ তেলের ভর্তুকি থেকে রক্ষা পাবে ও পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে