,

শারীরিক শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করা হয়েছে : শিক্ষামন্ত্রী

images (9)শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে জাতীয় পাঠ্যক্রমে শারীরিক শিক্ষাকে অন্তভর্’ক্ত করা হয়েছে। এজন্য সকল স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ করা হেয়েছে। এছাড়া শিক্ষার্থীদের নান্দনিকতা ও সক্ষমতা সৃষ্টির লক্ষ্যে তাদের সামনে এগিয়ে নিতে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করতে মূল পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন সহপাঠ্য বই পড়ানোর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আজ রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে চারদিন ব্যাপী শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রিড়া প্রতিযোগীতা-২০১৬ এর উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান ফাহিমা খাতুন।
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রিড়া সংগঠন এবং মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী যৌথভাবে শিক্ষার্থীদের ক্রিড়াঙ্গনে আগ্রহী করে তুলতে এ ক্রিড়া প্রতিযোগীতার আয়োজন করে। ইনডোর আউটডোর মিলিয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামসহ তিনটি স্থানে মোট ৩৫ টি ইভেন্টে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এতে দেশের ২৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬০ জন ছাত্রীসহ মোট ২২৬ জন শিক্ষার্থী এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, শিক্ষা সচিব সোহরাব হোসেন এবং রাজশাহী বিভাগীয় কমিশনার মনির হোসেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দীকী এবং রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে অত্যন্ত ইতিবাচক এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য সরকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সময়োপযোগী কার্যক্রমের সঙ্গে সমন্বয় করতে শিক্ষক, অভিভাবক এবং সরকারি প্রতিষ্ঠানসহ সকলের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ