,

সিম পুনঃনিবন্ধনে টাকা নিলে ব্যবস্থা : তারানা হালিম

taarana-halimনিউজ ডেস্ক : বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধনের সময় গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হলে সংশ্লিষ্ট ‘রিটেইলারকে’ কালো তালিকাভুক্ত করে অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মোবাইল ফোন অপারেটদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের বিষয়ে জানান তিনি।
তারানা হালিম বলেন, আমার ফেসবুক পেজে অনেক অভিযোগ এসেছে- সিম নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। এ পর্যায়ে বাড়তি টাকা নেয়ার কোনো সুযোগ নেই। আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে, অপারেটররা এ বিষয়ে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের ব্ল্যাকলিস্টেড করবে এবং তাদের রিটেইলারশিপ বাতিল করবে।
তিনি বলেন, যাদের ভোটার আইডি কার্ড নেই, তারা ছয় মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর কিংবা জন্ম নিবন্ধন সনদ নম্বর দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ