,

ভিসার অতিরিক্ত সময় অবস্থান করলেই সৌদি আরবে জরিমানা, জেল

112851_103ভিজিট ভিসা বা পর্যটক ভিসার মেয়াদের অতিরিক্ত সময় কেউ সৌদি আরবে অবস্থান করলে তাকে জরিমানা করা হবে। এমনকি জেলও হতে পারে। এক্ষেত্রে যদি কোনো অভিবাসী শ্রমিক জড়িত থাকেন, তাহলে তাকে দেশে ফেরত পাঠানো হতে পারে। জরিমানার পরিমাণ হবে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল। জেলের বিধান রাখা হয়েছে ৬ মাস পর্যন্ত। এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত)। নির্দেশনায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে প্রথমবারের মতো ভিজিট ভিসার অতিরিক্ত সময় অবস্থান করতে দেখা যায় তাহলে তাকে জরিমানা করা হবে ১৫ হাজার রিয়াল। দ্বিতীয়বার ধরা পড়লে এই জরিমানা বেড়ে হবে ২৫ হাজার রিয়াল। সঙ্গে থাকবে তিন মাসের জেল। তৃতীয়বার ধরা পড়লে জরিমানার অঙ্ক ৫০ হাজার রিয়াল। সঙ্গে ৬ মাসের জেল। কোনো অভিবাসী যদি এই ভিসা অনুমোদন করে থাকেন অথবা কোনো সৌদি নাগরিক যদি এমন ভিসা ইস্যু করিয়ে থাকেন তাহলে প্রথমবার তাদেরকে ১৫ হাজার রিয়াল জরিমানা করা হবে। দ্বিতীয়বার ধরা পড়লে জরিমানার পরিমাণ ২৫ হাজার রিয়াল ও তিন মাসের জেল। তৃতীয়বার ধরা পড়লে জরিমানা ৫০ হাজার রিয়াল। সঙ্গে ৬ মাসের জেল। এক্ষেত্রে সংশ্লিষ্ট অভিবাসীকে তার দেশে ফেরত পাঠানো হবে। এমন বিষয়ে সহায়তা চাইতে অনলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে সৌদি আরবের নাগরিক ও অভিবাসীদের। যোগাযোগের ই-মেইল ঠিকানা হলো gpd.gov.sa@992। যারা নিয়মিত সৌদি আরব সফরে যাচ্ছেন অথবা সেখানে অবস্থান করছেন তাদেরকে ভিসার মেয়াদের দিকে লক্ষ্য রাখতে অনুরোধ করেছে জেনারেল ডাইরেক্টরেট অব পাসপোর্ট। অনুরোধ জানানো হয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে সৌদি আরব ত্যাগ করতে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ