যুক্তরাজ্যে টিউলিপকে উষ্ণ সংবর্ধনা

যুক্তরাজ্য : বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিককে সংবর্ধনা দিয়েছে নিউপোর্টের লেবার পার্টি ও প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার সন্ধ্যায় নিউপোর্টের ওয়াই এমসি হলে এ সংবর্ধনা দেয়া হয়।

2016_01_27_13_01_36_9kT4T2b01qQFymIka2QsjDaQhzTugw_originalকমিউনিটি নেতা ও রাজনীতিক শেখ মো. তাহির উল্লাহর সভাপতিত্বে এবং নেত্রী রুশনারা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সাদিয়া রহমান।

নিউপোর্টের লেবারদলীয় এমপি জেসিকা মর্ডান, ওয়েলসের অ্যাসেম্বলি সদস্য জন গ্রিফিথস, কমিউনিটি নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, কাউন্সিলর আলী আহমদ, নারীনেত্রী রুশনারা বেগম বক্তব্য দেন।

আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে টিউলিপ লেবার পার্টির বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মের সন্তানদের ব্রিটিশ রাজনীতিতে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নারী ও সমতা বিষয়ক যুক্তরাজ্যের পার্লামেন্টারি সিলেক্ট কমিটির এই সদস্য আগামী নির্বাচনে লেবার পার্টির পক্ষে সমর্থনও চান। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এক প্রশ্নের উত্তরে টিউলিপ জানান, তিনি ব্রিটিশ ভিসা অফিস দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যাপারে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। বলেন, ‘আমি জানি এজন্য মানুষের অনেক কষ্ট হচ্ছে।’ এই ক্যাম্পেইনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে দুপুরে সোয়ানসী টাওয়ার্স হোটেলে আয়োজিত এক চ্যারিটি ইভেন্টে যোগ দেন টিউলিপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এভারঅ্যাভন লেবার পার্টি ওই আয়োজন করে।

কাউন্সিলর সাইফুর রহমান মামুনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এভারঅ্যাভনের এমপি স্টিফেন কিনক, অ্যাসেম্বলি সদস্য ডেভিড রিস ও কাউন্সিলর রবেট জোন্স। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার