,

অজ্ঞান করে ১ লাখ টাকা নিয়ে চম্পট

Party01453727512নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আবারও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক যুবক। আরিফ (২৮) নামে ওই যুবককে অজ্ঞান করে তার কাছে থাকা এক লাখ টাকা নিয়ে চম্পট দেয় সংঘবদ্ধচক্রের সদস্যরা। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই যুবকের চাচা তিলু মিয়া বলেন, আমরা সকালে লালবাগের বাসা থেকে বের হয়ে উত্তরা জসিমউদ্দিন রোডে যাই। সঙ্গে মালয়েশিয়ায় যাওয়ার জন্য বিমানের টিকিটের এক লাখ টাকা ছিল। টিকিট কিনতে না পেরে টাকাগুলো নিয়ে ২৭ নম্বর বাসে করে বাসার দিকে ফিরছিলাম। বাসে একসঙ্গে সিট না পাওয়ায় আরিফ পেছনের দিকে যায়। একটু পরেই একজন হকার বাসে ওঠে। ছদ্মবেশী ওই হকারের কাছ থেকে আরিফ একটি হালুয়াও কিনে খায় বলে পাশের লোকজন জানায়। এরপরই সে মূলত অচেতন হয়ে পড়ে।

তালু মিয়া আরো জানান, ফার্মগেট আসলে তাকে ডাক দিলেও কোন উত্তর দিচ্ছিল না। পরে দেখা যায় সে অচেতন অবস্থায় সিটে বসে আছে। এরপর তাকে ফার্মগেট থেকে সিএনজিতে করে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চক্রের সদস্যরা সঙ্গে থাকা এক লাখ টাকাও নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ মোজাম্মেল হোসেন বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর