,

ভারতে ব্যান্ডউইথ রফতানি করতে প্রস্তুত বাংলাদেশ

bandwith-120160125122911ভারতের ত্রিপুরায় ইন্টারনেট ব্যান্ডউইথ রফতানি করতে বাংলাদেশ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে আন্তর্জাতিক গেটওয়ে স্থাপনের কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ। শিগগিরই দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ত্রিপুরায় এ কাজের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
কক্সবাজার থেকে আগরতলা সাবমেরিন গেটওয়ে লিঙ্কও প্রস্তুত রয়েছে। এজন্য বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) সঙ্গে সব কাজ সম্পন্ন করেছে ভারত। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
ভারতের একটি সূত্র বলছে, আগামী মাসের শুরুর দিকে ত্রিপুরায় এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। শনিবার ভারত সঞ্চার নিগাম লিমিটেডের (বিএসএনএল) মহাপরিচালক ইউসি ভৌমিক দ্য হিন্দুকে জানান, ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে সফল চার্জিংও হয়েছে।
এর আগে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ও ভারত সঞ্চার নিগাম লিমিটেডের (বিএসএনএল) একটি চুক্তি সই করে। ওই চুক্তিতে বলা হয়, ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের অারো কয়েকটি রাজ্যে ৪০ জিবি ব্যান্ডউইথের ওপরে ইন্টারনেট রফতানি করবে বাংলাদেশ।
এ জন্য কক্সবাজার থেকে আখাউড়া হয়ে আগরতলা দিয়ে প্রয়োজনীয় গেটওয়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২০ কোটি টাকার বেশি খরচ করে এ লাইন স্থাপন করা হয়েছে। এর ফলে ত্রিপুরায় দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। বাংলাদেশ এ অতিরিক্ত ব্যান্ডউইথ রফতানির মাধ্যমে বছরে সাড়ে সাত কোটির বেশি টাকা আয় করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে