পাল্টে যাচ্ছে পর্ন-দর্শন; বাজারে আসছে ভার্চুয়াল পর্ন

4প্রযুক্তি ডেস্ক : আর মোবাইল বা সিডি-তে নয়, এবারে একেবারে ভার্চুয়াল পর্ন-দর্শনের সময় এসে গিয়েছে। আগামী মার্চেই বাজারে আসছে ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট। তাতেই দেখা যাবে ভার্চুয়াল পর্ন। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
মোবাইল বা কম্পিউটারে পর্ন দেখার সময় প্রায় শেষ। একেবারে প্রায় বাস্তবের মতোই চোখের সামনে চলবে পর্নোগ্রাফি। আসছে ভার্চুয়াল পর্ন-দর্শনের সুযোগ।
আগামী মার্চে বাজারে আসছে ‘অকিউলাস রিফ্ট’। তার পরেই চলে আসবে প্লে স্টেশন ভিআর, যেখানে খেলা যাবে প্লেস্টেশন গেম্‌স। মনে হবে ‘রা ওয়ান’-এর মতো গ্রাফিক্সের দুনিয়ায় ঢুকে পড়ে সাইবার প্রতিপক্ষের সঙ্গে লড়াই করছেন আপনি।
বলা হচ্ছে, ২০১৬ সালে এই ভার্চুয়াল রিয়েলিটিতে মুগ্ধ হবে গোটা দুনিয়া। এবং এ-ও বলা হচ্ছে, এই ‘অকিউলাস রিফ্ট’-এর সাফল্য অনেকটাই আসবে পর্নোগ্রাফির উপরে ভর করে। ‘অকিউলাস রিফ্ট’ হল একটি ফেসবুক প্রোডাক্ট। অর্থাৎ আগামী দিনে সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতাও ভার্চুয়াল হতে পারে।
‘পর্নোগ্রাফি’ বললেই অনেকে নাক সিঁটকোন। কিন্তু এই পর্নোগ্রাফির জন্যই বিনোদন-প্রযুক্তি বহু দূর এগিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। এইচডি এবং থ্রি-ডি প্রযুক্তি ব্যবহারে প্রথম যে ক’টি সেক্টর এগিয়ে এসেছিল, তার মধ্যে পর্নোগ্রাফি সেক্টরও ছিল। এইবারে আসছে ভার্চুয়াল রিয়েলিটি। বলা হচ্ছে, পর্ন-দর্শনের এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।
মাথায় পরে নিতে হবে বিশেষ হেডসেটটি, যাতে থাকবে ভার্চুয়াল গ্লাস। তার পরে শুরু হবে দর্শন-সফর। বলা হচ্ছে, চোখের সামনে যা ঘটছে, দর্শকের মনে হবে তিনিও তারই অংশ। ঘরেই কোথাও ঘোরাফেরা করছেন চরিত্ররা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার