,

মালদ্বীপে ২০ বাংলাদেশি শ্রমিক আটক

maldives-mapমালদ্বীপের রাজধানী মালির একটি স্থানীয় মার্কেট থেকে কয়েকজন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে তাদের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

মালদ্বীপের স্থানীয় মার্কেটগুলোতে শুধু স্থানীয়দেরই কাজ করার অনুমতি থাকলেও সম্প্রতি ওই মার্কেটগুলোতে বিদেশিদের প্রভাবে বেড়ে যাওয়ায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম হিব্রু.কমকে দেশটির একজন অভিবাসন কর্মকর্তা বলেছেন, ‘মালদ্বীপ সরকার দেশটিতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কর্মরত বিদেশি শ্রমিকদের আটক করছে। সে প্রক্রিয়ার অংশ হিসেবে এসব বাংলাদেশি শ্রমিকদের আটক করা হয়েছে।’
আটকের বিষয়টি নিশ্চিত করা হলেও তাদের সংখ্যা বা পুরচয় প্রকাশ করা হয়নি। তবে এক প্রত্যক্ষদর্শীর বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে মালের ওই স্থানীয় বাজার থেকে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে আরও জানানো হয়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবস্থানকারী বিদেশিদের আটকের পর রাজধানী মালের স্যাটেলাইট শহরতলী হুলহুমালেতে রাখা হয়। পরে সেখান থেকেই তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
চলতি মাস থেকে মালদ্বীপ সরকার কোষাধ্যক্ষ পদে বিদেশিদের নিয়োগ করেছে, এমন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা শুরু করেছে।
গত এপ্রিলে দেশটির অর্থমন্ত্রনালয় কোষাধ্যক্ষ পদে বিদেশিদের নিয়োগ অবৈধ ঘোষণা করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ