শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের রুট নিয়ে তর্ক-বিতর্ক ঢাবি শিক্ষার্থীদের

mattro-p-p1-400x223ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে মেট্রোরেলের রুট নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই বেশ বিতর্ক চলছে। এর বিরোধিতা করে আজ (বুধবার) বিক্ষোভ করবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি সংগঠন।
সংগঠনের ছাত্ররা বলছে, বিশ্ববিদ্যালয়ের এলাকা দিয়ে মেট্রোরেল গেলে ট্রেনের শব্দে শিক্ষার্থীদের পাঠদানে বিঘœ ঘটবে এবং ক্যাম্পাসের সৌন্দর্য হানি হবে। তবে ক্যাম্পাসে যাতায়তের সুবিধার কারণে মেট্রোরেলের পক্ষে আবস্থান নিয়েছে ছাত্রদেরই অন্য কিছু সংগঠন।
সরকারের যোগাযোগ মন্ত্রী স্পষ্ট বলেছেন, মেট্রোরেলের রুটের কোন পরিবর্তন হবে না এবং এটা বিশ্ববিদ্যালয়ের এলাকার ভিতর দিয়েই যবে।
মেট্রোরেলের সার্বিক দিক প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের মাঝদিয়ে যে মেট্রোরেল যাবে সেটা বহু আগের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত আনুযায়ী ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। এক পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র বলছে সস্তায় গণপরিবহণের সুবিধার জন্য মেট্রোরেলের ব্যাপারে তাদের কোন আপত্তি নেই। তবে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ল্যাবরেটরি, টিএসসি বা কার্জন হলের সামনে দিয়ে যখন যাবে, তখন শব্দের কারণে এসব জায়গায় অবস্থানরত শিক্ষার্থীদের অসুবিধা হবে কিনা। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিশেষ করে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে যখন রেলে যাবে তখন ভাস্কর্যের কোন ক্ষতি হবে কিনা। মূলত এ বিষয়গুলোর কথাই তারা বলছে।
আরেফিন সিদ্দিক বলেছেন, আমরাও এ বিষয় নিয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের সাথে অনেকবার আলোচনা করেছি। ইতোমধ্যেও আবার আলাপ হয়েছে। তারা বলেছে, যে প্রযুক্তি তারা মেট্রোরেলে ব্যবহার করবে তাতে শব্দ হবে না। রেলে সাউন্ড প্রুপ ট্রাক থাকবে অতএব শব্দ দূষণের কোন সম্ভবনাই নেই। বিশ্বের বিভিন্ন দেশেই দেখা যায় বিশ্ববিদ্যালয়ের মধ্যদিয়েই মেট্রোরেল যাচ্ছে সেখানে শিক্ষার্থীরাসহ, সাধারণ মানুষও যাতায়ত করছে।
মেট্রোরেলের ফলে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যাতায়ত সুবিধা প্রসঙ্গে উপাচার্য আরও বলেন, ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণবাহন হবে। কারণ যারা বাস রুটের যেসব শিক্ষার্থীরা তারা গতকাল (মঙ্গলবার) মানববন্ধন করেছে এবং তাদের পক্ষ থেকে একটা স্মারকলিপি দিয়েছে। সেখানে বলেছে মেট্রোরেল যেন বিশ্ববিদ্যালয় দিয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ে যেন একটা স্টেশন থাকে যাতে করে তাদের প্রতিদিনের যাতায়ত ভোগান্তি থেকে মুক্তি পায়।
মেট্রোরেল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রসঙ্গে আরেফিন সিদ্দিক বলেছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেট্রোরেল কর্তৃপক্ষের সাথে কয়েক বার আলোচনা হয়েছে। আমাদের কথা হলো লাইব্রেরিতে পাঠকালে, ল্যাবরেটরিতে পরীক্ষা কালে বা ক্লাসের সময় কোন অসুবিধা হবে কিনা। তাদের তরফ থেকে বলা হয়েছে রেলটা যাবে প্রায় ৪০ ফুট উপর দিয়ে সুতরাং কম্পনের কোন সম্ভাবনাই নাই আর শব্দ দূষণতো হবেই না। কারণ এক্ষেত্রে একেবারে সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।