,

হোয়াটসঅ্যাপ এখন সম্পূর্ণ বিনামূল্যে

1453232945বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে এখন থেকে আর কোন ধরনের চার্জ প্রয়োজন হবে না। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এর ফলে এখন থেকে ফেসবুক মেসেঞ্জারের মতোই এই অ্যাপটিও বিনামূল্যেই ব্যবহার করা যাবে। গতকাল জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ডিজিটাল লাইফ ডিজাইন কনফারেন্স থেকে এই ঘোষণা দেওয়া হয়। মূলত হোয়াটসঅ্যাপে নিবন্ধন করার পর প্রথম বছরের জন্য কোনো চার্জ প্রয়োজন হতো না। তবে দ্বিতীয় বছর থেকে বার্ষিক ৯৯ সেন্ট প্রদান করে সেবাটি ব্যবহার করতে হতো। বিজ্ঞাপন ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিতেই এই সামান্য পরিমাণ চার্জ নেওয়া হতো বলে বিভিন্ন সময় জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

তবে এবার চার্জ বাদ দিলেও অ্যাপটিকে বিজ্ঞাপন মুক্তই রাখা হবে বলেও জানায় হোয়াটসঅ্যাপ। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন বিনামূল্যের মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার যুক্ত করার পরিকল্পনা করছে।

আয় বাড়ানোর জন্য অ্যাপটিতে বিভিন্ন ব্যবসা সম্পর্কিত ফিচার পরীক্ষামূলকভাবে চালু করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে মূলত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের সাথে সহজে যোগাযোগ করত পারবে। এর পাশাপাশি গ্রাহকরাও সেবা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নিতে পারবে।

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পরীক্ষামূলকভাবে চালু করা ফিচারটির মাধ্যমে সহজেই একজন গ্রাহক তার ব্যাংক স্টেটমেন্ট জেনে নিতে পারবেন কিংবা ফ্লাইট বিলম্বের খবরও জানতে পারবেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাজার গবেষণা সংস্থা কমস্কোরের মতে, মোবাইল ফোন এবং ডেস্কটপ ব্যবহারকারীরা তাদের অতিক্রান্ত সময়ের ৯১ ভাগই ব্যয় করেন বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ